Al Baraka — Header
🚚 বিশেষ অফার: ২টি ড্রেস অর্ডারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 🏷️ শপ ভিজিটে ১১% বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন 📍 আউটলেট সময়: বেলা ১১:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত 🗓️ বন্ধের দিন: প্রতি মঙ্গলবার মার্কেট বন্ধ ✅ গ্যারান্টি: ১০০% অরিজিনাল পণ্য · বাংলাদেশের #১ উইমেন্স ফ্যাশন শপ 🚚 বিশেষ অফার: ২টি ড্রেস অর্ডারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 🏷️ শপ ভিজিটে ১১% বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন 📍 আউটলেট সময়: বেলা ১১:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত 🗓️ বন্ধের দিন: প্রতি মঙ্গলবার মার্কেট বন্ধ ✅ গ্যারান্টি: ১০০% অরিজিনাল পণ্য · বাংলাদেশের #১ উইমেন্স ফ্যাশন শপ
অর্ডার: 01705-444870
বেলা ১১:০০ – রাত ৮:০০
ঢাকা, বাংলাদেশ

কম দাম vs ব্র্যান্ড ভ্যালু — কোনটা ব্যবসায় বেশি জরুরি?

ব্যবসার জগতে দাম নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা হলো, দাম কমালেই বিক্রি বাড়বে। বাস্তবতা একেবারেই উলটো। মানুষ জিনিস শুধু দামের ট্যাগ দেখে কেনে না বরং তার পারসেপশন দেখে কেনে। অর্থাৎ, দাম হলো সংখ্যার হিসাব; কিন্তু ভ্যালু হলো অনুভূতির হিসাব। আর মানুষ সবসময় অনুভূতির দিকেই ঝোঁকে। এখন আসেন থ্রি পিসে ভ্যালু বাড়াবেন কিভাবে?

 ১. প্রেজেন্টেশন ও প্যাকেজিং উন্নত করা

সুন্দর হ্যাঙ্গারে বা বক্সে প্যাকেজ করলে “প্রিমিয়াম লুক” আসে।

ব্র্যান্ড ট্যাগ, পলিথিন, লেবেল ইত্যাদি যোগ করলে গ্রাহক ধরে নেয় এটি ব্র্যান্ডেড পণ্য।

ছোট একটা “থ্যাঙ্ক ইউ কার্ড” বা ব্র্যান্ড স্টিকার যোগ করলেও ভ্যালু বাড়ে।

 ফলাফল: ১০০০ টাকার পণ্য সহজেই ১২০০–১৩০০ টাকায় বিক্রি সম্ভব।

 ২. প্রফেশনাল প্রোডাক্ট ফটো ও ভিডিও ব্যবহার

ভালো লাইটে ফটোশুট বা ক্যাটালগ স্টাইল ছবি দিলে অনলাইনে অনেক বেশি সেল হয়।

রিলস বা ভিডিও রিভিউ দিলে কনভারশন রেট বাড়ে।

 ফলাফল: অনলাইন ক্রেতারা “ভালো কোয়ালিটি” বুঝে বেশি দাম দিতে রাজি হয়।

 ৩. গ্রাহকের আস্থা বাড়ানো

পণ্যের কোয়ালিটি, কাপড়ের ধরন, সেলাইয়ের মাপ—এইসব বিস্তারিত লিখে দিলে গ্রাহক নিশ্চিন্ত হয়।

ভিডিও রিভিউ বা কাস্টমার ফিডব্যাক পোস্ট করলে ব্র্যান্ড ট্রাস্ট তৈরি হয়।

 ফলাফল: রিপিট কাস্টমার বাড়ে।

 ৪. সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং

পেজ বা ইনস্টাগ্রামকে “ফ্যাশন ব্র্যান্ড” হিসেবে সাজালে “ভ্যালু পারসেপশন” বাড়ে।

রিলস ও ফ্যাশন টিপস পোস্ট করলে ফলোয়ার ও সেল দুই-ই বাড়ে।

 ফলাফল: অন্যরা ১০০০ টাকায় বিক্রি করলেও তারা ১৩০০–১৪০০ টাকায় বিক্রি করতে পারে।

 ৫. সীমিত স্টক বা “এক্সক্লুসিভ” ট্যাগ ব্যবহার

“Limited Edition”, “Exclusive Collection”, “Premium Quality” এরকম শব্দ দিয়ে প্রচার করলে গ্রাহক পণ্যকে বিশেষ ভাবে দেখে।

এক ডিজাইন বেশি না রেখে ভ্যারাইটি আনলে একঘেয়েমি কমে।

 ফলাফল: দাম বাড়িয়েও বিক্রি হয়।

– ব্যবসা সম্পর্কে নতুন সব তথ্য / আইডিয়া পেতে আমাদের ফলো করুন। আমরা একসাথে শিখবো এবং শিখাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *