Al Baraka — Header
🚚 বিশেষ অফার: ২টি ড্রেস অর্ডারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 🏷️ শপ ভিজিটে ১১% বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন 📍 আউটলেট সময়: বেলা ১১:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত 🗓️ বন্ধের দিন: প্রতি মঙ্গলবার মার্কেট বন্ধ ✅ গ্যারান্টি: ১০০% অরিজিনাল পণ্য · বাংলাদেশের #১ উইমেন্স ফ্যাশন শপ 🚚 বিশেষ অফার: ২টি ড্রেস অর্ডারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 🏷️ শপ ভিজিটে ১১% বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন 📍 আউটলেট সময়: বেলা ১১:০০ থেকে রাত ৮:০০ পর্যন্ত 🗓️ বন্ধের দিন: প্রতি মঙ্গলবার মার্কেট বন্ধ ✅ গ্যারান্টি: ১০০% অরিজিনাল পণ্য · বাংলাদেশের #১ উইমেন্স ফ্যাশন শপ
অর্ডার: 01705-444870
বেলা ১১:০০ – রাত ৮:০০
ঢাকা, বাংলাদেশ

অনেকেই ফোন দিয়ে বলেন, ঘরে বসে কাপড়ের বিজনেস করতে চান। কীভাবে কী করবেন?

– প্রথমত আপনাকে ঠিক করতে হবে, ঠিক কী কারণে আপনি ব্যবসাটা করতে চাচ্ছেন? হাত খরচের জন্য? শখের বসে? এম্নিতেই ট্রাই করে দেখি? ফিনান্সিয়াল প্রবলেম? নাকি নিজেকে প্রমাণ করতে চান? নিজের ঘর থেকে একটি চমৎকার ব্রান্ড দাঁড় করাতে চান। আগামি ৫-১০ বছরের মধ্যে এই ব্রান্ড পুরো দেশে নাম করবে।

– লাস্ট কারণটি ছাড়া কেউ যদি ব্যবসা করতে চান তাদেরকে বলবো, ভাই ব্যবসায় নাইমেন না। এইটা লাক্সারি ব্যবসা না। খুব বেশি প্রফিট কিন্তু করা যায় না। আসবেন টাকা ঢালবেন। কয়দিন পর লাভ কম দেখবেন। লস গুনে চলে যাবেন। এভাবে ব্যবসা হয়না। টাকা নষ্ট হয়। হ্যাঁ আপনার যদি দীর্ঘমেয়াদি প্লান থাকে তাহলে আসেন আলাপ করি।

– আপনি যদি অফলাইন টার্গেট করে নেমে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার আশেপাশে যারা থাকে। তারা কী রেটের কাপড় কিনে পরে! কী টাইপের রঙ পছন্দ করে। তারা কোন বিষয়কে প্রায়োরিটি দেয় দাম / কোয়ালিটি / আরাম।

– এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পর এবার অনলাইনে পাইকারি দাম রিসার্চ করুন। নির্দিষ্ট কিছু দোকানের ঠিকানা তথ্য নিন। এরপর ১ মাস হোলসেল জোনে ( বাবুরহাট, গাউসিয়া,বান্টি,ইসলামপুর, নিউ মার্কেটে) ঘোরাঘুরি করুন। কোয়ালিটি যাচাই করুন। দামের সাথে মান যাচ্ছে কিনা।

– ব্রান্ডিং নিয়ে পড়াশোনা করুন / রিসার্চ করুন। অনলাইনে ঘাটাঘাটি করলে প্রচুর তথ্য পাওয়া যায়। দেশি ভালো ব্র‍্যান্ড কিভাবে কাজ করেছে। ওদের মার্কেটিং পলিসি কী? বিদেশি ক্লথিং ব্রান্ডগুলোর কী অবস্থা? এগুলো দেখতে দেখতে আপনারও আইডিয়া চলে আসবে। সেই আইডিয়া সাদা পৃষ্ঠায় লিখে ফেলুন।

– এই যুগে অনলাইনের বিকল্প নেই। ঘরে বসে পার্ফেক্টলি অনলাইনে কাজ করা যায়। টুকটাক বিষয় না বুঝলে আমাদের বলবেন ইনশাআল্লাহ। পেইজ ফলো দিয়ে রাখুন।
আমরা ধাপে ধাপে বিভিন্ন টুকটাক আইডিয়া শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন আরেকজনের আইডিয়া দিয়ে খুব বেশি এগোনো যাবে না। নিজের আইডিয়া জেনারেট করতে হবে অবশ্যই

– দুই রাকাত নামায পড়ে নেমে পড়ুন। আপনার সফলতা কামনায় টিম আল বারাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *